ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
  • ৫৩২ বার

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ২০ হাজার টাকা। আর প্রধানমন্ত্রী ৫৮ হাজার ৬০০ টাকার বদলে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন।
জাতীয় সংসদের স্পিকারের বেতন মাসে ৫৭ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১২ হাজার টাকা হচ্ছে। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন ৫৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ১০ হাজার টাকা হচ্ছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তাদের বেতন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে হারে বেতন বাড়ানো হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বেতন বৃদ্ধি হল। বেতনের সঙ্গে সঙ্গে তাদের ভাতাও বাড়ছে।”
রাষ্ট্রপতির সুপারিশ নিয়ে এখন এসব খসড়া পাসের জন্য সংসদে তোলা হবে। নতুন হারে বেতন কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। আর ভাতা ২০১৬ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে।
নতুন হারে সরকারের মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং আপিল বিভাগের বিচারকদের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ৫ হাজার টাকা হচ্ছে। আর হাই কোর্ট বিভাগের বিচারকদের বেতন ৪৯ হাজার থেকে বেড়ে হচ্ছে ৯৫ হাজার টাকা।
এছাড়া প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপ নেতা ও হুইপের বেতন ৪৭ হাজার ৮০০ থেকে বেড়ে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর বেতন ৪৫ হাজার ১৫০ থেকে বেড়ে ৮৬ হাজার ৫০০ টাকা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে জাতীয় সংসদের সদস্যরা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ৫৫ হাজার টাকা, যা এতোদিন ২৭ হাজার ৫০০ টাকা ছিল।
এর আগে ২০০৯ সালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন বাড়ানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত

আপডেট টাইম : ১১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫