ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক সপ্তাহ আজ থেকে ফের শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগরীতে (ডিএমপি) আজ রোববার থেকে ফের শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এটি চলবে ২৩ মার্চ পর্যন্ত। এর আগে গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ডিএমপিতে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়েছিল।

এ ব্যাপারে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বলেন, ঢাকা মহানগরীর জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতে এবং ট্রাফিক শৃঙ্খলা উন্নতির জন্য এবারের ট্রাফিক সপ্তাহ পালন করা হবে।

ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ-প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করাসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ট্রাফিক সপ্তাহ আজ থেকে ফের শুরু

আপডেট টাইম : ০৭:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯