ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভবনের ছাদ ধসে আহত ১৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-মামুন জানান, নির্মাণাধীন ১২ তলা ওই ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করে ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এ সময় ছাদে থাকা ১৮ শ্রমিক পড়ে গিয়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ১৮ শ্রমিককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভবনের ছাদ ধসে আহত ১৮

আপডেট টাইম : ১২:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০১৯