ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে ট্রেনের টিকিট কিনতে এনআইডি বাধ্যতামূলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের আরও পাঁচটি ট্রেনে এ পদ্ধতি বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের টিকিট সংগ্রহে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছিল।

মঙ্গলবার ১২ মার্চ থেকেই পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে যাত্রীদের। কারণ যাত্রার ১০ দিন আগে ওই দিনের টিকিট বিক্রি শুরু হয়। এখন থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গোধূলি, তুর্ণানীশিতা এক্সপ্রেস ও ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেসের যাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে টিকিট নিতে হবে।

এরই মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি সংশ্লিষ্ট সব শাখায় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই-টিকেটিং ওয়েবসাইট, রেলওয়ের মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

ট্রেনে মূল টিকিট দেখাতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য হবে না। ই-টিকেটের ক্ষেত্রে নিজস্ব আইডিতে সংগৃহীত টিকিটের প্রিন্ট কপি ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাত আলী আমাদের সময়কে বলেন, যিনি ভ্রমণ করবেন, তার আইডি দিয়ে টিকিট নিতে হবে। নিজ নামে সংগৃহীত টিকিটে ভ্রমণ করছে কিনা তা যাচাই করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার থেকে ট্রেনের টিকিট কিনতে এনআইডি বাধ্যতামূলক

আপডেট টাইম : ০১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯