ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয়তায় হিলারীর চেয়ে অনেক এগিয়ে শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জনপ্রিয়তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের চেয়েও অনেক এগিয়ে আছেন। আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের ক্ষমতাধর শত নারীর তালিকায় বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ২৬তম স্থান অর্জন করেন। আর হিলারী ক্লিনটন, যিনি বিশ্ব ব্যাংককে আমাদের পেছনে লাগিয়েছিলেন, আমরা দুর্নীতি করেছি সে হিসেবে চিহ্নিত করার জন্য, আমাদের গায়ে দুর্নীতির কালিমা লেপন করার জন্য। সেই হিলারী ক্লিনটন আগে তিনের মধ্যে ছিলেন, এখন পিছিয়ে তিনি ১০০-র কাছাকাছি চলে গেছেন।’

কৃষিমন্ত্রী বলেন, তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) প্রভাব এতটাই সুবিস্তৃত ২০১৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ফরচ্যুন ম্যাগাজিনের দৃষ্টিতে তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যেই তিনি একমাত্র নারী নেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন।

তিনি বলেন, শুধু মেধা দক্ষতায় নয়, সততাতেও আমাদের নেত্রী শেখ হাসিনা বিশ্ব জুড়ে স্বীকৃত, পিপলস অ্যান্ড পলিটিক্স নামে একটি গবেষণা প্রতিষ্ঠান ১৭৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের কর্মকাণ্ড বিশ্লেষণ করে বলছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়। জাতীয় গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতৃবৃন্দের কাতারে আমাদের নেত্রী স্ববিশেষভাবে উজ্জ্বল।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গুণে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান ম্যাগনামারার বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

বাংলাদেশের স্বাধীনতার পরে ম্যাগনামারা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন এবং বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেছিলেন-বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু টিকে থাকতে পারবে না। যদিও পারে সেটা সাহায্যের ওপর টিকে থাকতে হবে। ম্যাগনামারার এই বক্তব্য ভুল প্রমাণ করেছেন- আমাদের নেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর এ কারণেই প্রধানমন্ত্রী অন্যন্য উচ্চতায় উঠেছেন।

গত ১০ বছরে উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্রামে প্রায় রাস্তাই এখন ফাঁকা, প্রতি গ্রামে বিদ্যুৎ আছে। বিএনপি বলছে, নির্বাচন অবৈধ, কারচুপি হয়েছে। কিন্তু আমরা নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী প্রচারে নামতে দেখিনি। এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তারা যদি নির্বাচনী প্রচারে আসতো তাহলে তারা দেখতে পেতো কিভাবে আমাদের পক্ষে গণজোয়ারের প্লাবণ সৃষ্টি হয়েছে।

‘আর এটা হয়েছিল কেবল শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের কারণে। শেখ হাসিনা শুধু উন্নয়নই করেননি, বেশ কিছু ক্ষেত্রে সাহসী পদক্ষেপও নিয়েছেন। যেমন হেফাজত, জঙ্গি দমন, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সাহসী ভূমিকা তিনি রেখেছিলেন, যার জন্য পৃথিবীজুড়ে তিনি প্রশংসিত,’ বলেন আওয়ামী লীগের এই নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয়তায় হিলারীর চেয়ে অনেক এগিয়ে শেখ হাসিনা

আপডেট টাইম : ১১:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯