ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া দূতের সাক্ষাৎ রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে আছে দিল্লি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ রোববার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দিল্লির নয়া দূত সরকার প্রধানের সঙ্গে প্রথম সাক্ষাতে বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন বাংলাদেশের জন্য একটি বোঝা স্বরূপ। ভারত এই ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে ওই সাক্ষাৎ-বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ভারতের হাইকমিশনারকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন।

ভারতীয় দূত বলেন, বিপুল সংখ্যক এসব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদান করার এই মহান মানবিক ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে। বৈঠকে রিভা গাঙ্গুলী ভারতের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন শেখ হাসিনার প্রতি।

এ সময় বাংলাদেশকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ এই সময়ের মধ্যে যে সকল পরিবর্তন সাধিত হয়েছে এবং উন্নয়ন ঘটেছে তাতে তিনি অভিভূত। ভারত-বাংলাদশ বিদ্যমান সহযোগিতা প্রসংঙ্গে তিনি বলেন, সহযোগিতার আরো নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ভারত-বাংলাদেশ যৌথ কমিশনকে কার্যকর করা হয়েছে উল্লেখ করে এই বিষয়ে দিল্লি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হাই কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে নয়া দূতের সাক্ষাৎ রোহিঙ্গা ইস্যুতে ঢাকার পাশে আছে দিল্লি

আপডেট টাইম : ১০:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯