ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৩ বিশিষ্ট ব্যক্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, চিত্রশিল্পী মুর্তজা বশীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আজ রোববার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৩ বিশিষ্ট ব্যক্তি

আপডেট টাইম : ০৬:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯