ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

“চল ভেসে যাই আনন্দ প্লাবনে” এ স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে জেলা শহরের শিল্পকলা রোডস্থ বিদ্যালয় প্রাঙ্গন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরী, অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কিশোরগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীসহ সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০২:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯