হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্তান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজি বিভাগের প্রফেসর ডা. আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন।
এ ছাড়া কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে। তার রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ডা. রিজভী।
Reporter Name 























