ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান বাধা : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
  • ৪৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান বাধা। যে রাজনীতি মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় তা রাজনীতি নয়, অপরাজনীতি।’

শুক্রবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘এস এম ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর মনের দেয়ালও নারীর এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা। বেড়ে উঠার পথে একজন নারীকে অনেক বাধা-নিষেধ অতিক্রম করতে হয়। এসব বাধা নারীর মনে এক ধরনের দেয়াল তৈরি করে। নারীকে প্রথমে এ দেয়াল ভাঙ্গতে হবে।’

ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণের যে অধ্যায় সূচিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা সূচিত হয়েছে তাতেও নারীর অবদান রয়েছে। নারীরা আজ উদ্যোক্তা হচ্ছে। চাকরি দিচ্ছে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ব্যাংকার্স এসোসিয়েশন চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান বাধা : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ১০:০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯