ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দেশের পথে পাকিস্তানে আটক ভারতীয় পাইলট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করতে যাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে নিয়ে আসা হচ্ছে তাকে। ধারনা করা হচ্ছে, ভারতীয় সময় বিকেল ৪ টার সময় তাকে হস্তান্তর করা হবে।

গত বুধবার থেকে অভিনন্দন বর্তমান পাকিস্তানের হেফাজতে ছিল। বৃহস্পতিবার পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, শুক্রবার তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। বিকেলে তাকে ওয়াগা সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হবে। তবে পাকিস্তানের তরফ থেকে তাকে ইন্টারন্যাশনাল রেড ক্রস নাকি ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, এক পাকিস্তানি নাগরিক শুক্রবার অভিনন্দনকে এখনি মুক্তি না দিতে ইসলামাবাদ উচ্চ আদালতে পিটিশন দায়ের করে। এতে তিনি বলেন, অভিনন্দন পাকিস্তানে হামলা করেছে, তাই পাকিস্তানেই তার শাস্তি দিতে হবে। তাই আদালত যাতে প্রধানমন্ত্রী ইমরান খানকে বাধ্য করে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে না দিতে। তবে এ বিষয়ে এরপরে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দেশের পথে পাকিস্তানে আটক ভারতীয় পাইলট

আপডেট টাইম : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯