ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

লাদেনপুত্রকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ছেলে হামজা সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামজা বিন লাদেনকে ধরতে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এখন তার বয়স ৩০ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামজা বিন লাদেন এখন এই জঙ্গি সংগঠনের প্রধান নেতা। সে জঙ্গি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল টি ইভানোফ ঘোষণা করেন, কেউ যদি হামজাকে গ্রেফতার করার জন্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। মাইকেল টি ইভানোফ বলেন, আজকের ঘোষণা সব ধরনের সন্ত্রাসবাদকে প্রতিহত করার জন্য। কয়েক বছর ধরে হামজা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে হামলা করার জন্য অনুসরণকারীদের আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে আসছেন।

এদিকে হামজা দীর্ঘদিন তার মায়ের সঙ্গে ইরানে বসবাস করেছেন বলে ধারণা করা হয়। এমনকি তার বিয়ের অনুষ্ঠানও  ইরানেই হয়েছে বলে বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের। অন্য আরো কয়েকটি রিপোর্টে হামজা পাকিস্তান, আফগানিস্তান বা সিরিয়ায় বসবাস করছেন বলেও ধারণা প্রকাশ করা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

লাদেনপুত্রকে ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

আপডেট টাইম : ১২:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯