ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদেশিক ফোন কল থেকে ১২৭৪৪ কোটি টাকা আয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বৈদেশিক ফোন কল থেকে ২০০৯-২০১০ থেকে ২০১৭-১৮ এই ৯টি অর্থবছরে সরকার রাজস্ব আয় করেছে ১২ হাজার ৭৪৪ কোটি ২১ লাখ ১২ হাজার ১০২ টাকা। তবে এ খাত থেকে সরকারের আয়ের পরিমাণ কমেছে।  ২০১৪-১৫ অর্থবছরে দুই হাজার ৭৫ কোটি টাকা হলেও সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ৯০৮ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। সরকারি দলের সদস্য নূরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি আরো জানান, বৈদেশিক কর বাবদ রাজস্ব আয় বাড়াতে সরকার তিনটি পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ইনকামিং কল টার্মিনেশন রেট এক দশমিক ৭৫ থেকে দুই দশমিক ৫০ সেন্ট নির্ধারণ, ২০১৭-১৮ অর্থবছরে ২৪টি অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে ১৫ হাজার ৪৭৬টি সিম জব্দ ও একই অর্থবছরে সিম বক্স ডিটেকশন সিস্টেমের মাধ্যমে মোট ২০ লাখ ৫৮ হাজার ৩১৮টি সিম বন্ধ করা হয়েছে।

একই বিষয়ে আওয়ামী লীগের সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভিওআইপি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকা টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে জরিমানা বাবদ রাজস্ব আদায় করা হয়েছে ৮৬০ কোটি ৬০ লাখ টাকা। ৬টি কোম্পানির তথ্য তুলে ধরে তিনি জানান, গ্রামীণ ফোনের কাছ থেকে আদায় করা হয়েছে ৪১৮ কোটি ৪০ লাখ টাকা, রবি আজিয়াটার কাছ থেকে ১৪৫ কোটি টাকা, বাংলালিংকের কাছ থেকে ১২৫ কোটি টাকা, র‌্যাংকস টেলিকম লিমিটেডের কাছ থেকে পৃথক ভাবে ১৫০ কোটি ও ১৪ কোটি টাকা এবং পিপলস টেলিকমের কাছ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আওয়ামী লীগের আরেক সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বিশ্বমানের আইটি পেশাজীবী তৈরির লক্ষ্যে সরকার তথা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইটি ও আইটিএস সেক্টরে প্রায় ৬ হাজার ৮৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে মিড লেভেল ট্রেনিং প্রোগ্রামে এক হাজার ৭২ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করা হয়। অন্যদিকে স্কিল এনহান্সমেন্ট প্রোগ্রামের মাধ্যমে প্রায় চার হাজার ৭৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান করা হয়। এছাড়াও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক আইটি পেশাজীবীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ লীন সিক্স সিগমা, ওরাকল ই সুইট পিএমপি বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয় থেকে আইটি বিষয়ে দক্ষ জনবল তৈরির জন্য ১৬টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হয়েছে। পাশাপাশি কিছু ল্যাব স্থাপনের কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক ফোন কল থেকে ১২৭৪৪ কোটি টাকা আয়

আপডেট টাইম : ১১:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯