হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পিআইবির প্রভাষক লাজিনা জেসলিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ আলমগীর চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহ আলমগীর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও ডায়াবেটিসসহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। ২১ ফেব্রুয়ারি রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করা হয়। ২২ ফেব্রুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।
Reporter Name 























