ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রেঞ্জে টানা তৃতীয়বার সেরা পুলিশ সুপার হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা তৃতীয়বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন নারায়ণগঞ্জের এস.পি মোহাম্মদ হারুন অর রশিদ। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেওয়া হয় পুলিশ সুপার হারুন অর রশীদকে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (মিডিয়া) পরিদর্শক মো: সাজ্জাদ রোমন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখতে সক্ষম হওয়ায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়। পরে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পদক ও সার্টিফিকেট তুলে দেন।

হারুন অর রশিদ ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এবং ধারাবাহিক গ্রেফতার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রসংশা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য হকারমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত শহর উপহার দিয়ে নারায়ণগঞ্জবাসীর মনে আস্থার জায়গা করে নিয়েছেন। এছাড়াও পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পুলিশ সদস্যের সঙ্গে প্রতিনিয়ত কল্যাণ সভা করেন ও পরিবারের খোঁজ-খবর নিয়ে থাকেন। ডিউটির পাশাপাশি পুলিশ সদস্যেদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন।

হারুন অর রশিদ তিনবার বিপিএম ও দুইবার পিপিএম পদক অর্জন করেছেন। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসিত হন। এ অবদানের জন্য গত ৪ ফেব্রুয়ারি ২০১৯ পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)- কে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘বিপিএম’ (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাজ পড়িয়ে দেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে বিএসসি (অনার্স), এমএসএস করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জা.বি.) থেকে এলএলবি করে শিক্ষাজীবন শেষ করেন। তিনি স্ত্রী, এক মেয়ে তাসলিম (১০) ও এক ছেলে হিসামকে (৪) নিয়ে সুখী দাম্পত্য ও সফল জীবন যাপন করছেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের এ ধারাবাহিক সাফল্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা রেঞ্জে টানা তৃতীয়বার সেরা পুলিশ সুপার হারুন

আপডেট টাইম : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯