ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বহিরাগতদের ঢাকা উত্তর ছাড়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন উপলক্ষে আগামীকাল রাত ১২টার মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সাংবাদিকদের এ তথ্য জানান।

আবুল কাশেম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের মঙ্গলবার রাত ১২টার মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে হবে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন উপলক্ষে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যারা সংশ্লিষ্ট এলাকার ভোটার নন, তাদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

ছাত্রছাত্রীদের ক্ষেত্রে করণীয় কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বাড়ি ঢাকার বাইরে কিন্তু পড়াশোনা করতে ডিএনসিসিতে থাকছেন, তাদের জন্য এই নির্দেশনা বলবৎ হবে না। তারা মেস বা হোস্টেলে থাকতে পারবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অনিয়মন মেনে নেওয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

তিনি জানান, প্রতি সাধারণ কেন্দ্রে বিভিন্ন বাহিনীর ১৯ জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৩ জন করে সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনাসারের সমন্বয়ে ২৭টি মোবাইল টিম নিয়োজিত থাকবে। ১৮টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। র‌্যাবের ২৭টি টিম থাকবে। বিজিবি নিয়োজিত থাকবে ২৫ প্লাটুন। নির্বাচনের আচরণবিধি প্রতিপালন ও অনিয়মের শাস্তি প্রদানে ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৪ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর নির্বাচন হবে।

ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে ভোটার ২৯ লাখ ৪৮ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ১৫ লাখ ২২ হাজার ৭২৬ ও নারী ১৪ লাখ ২৫ হাজার ৭৮৪ জন। আর উত্তরে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার ৫ লাখ ৭১ হাজার ৬৮৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৯ হাজার ৩৫ ও নারী ২ লাখ ৮২ হাজার ৬৪৯ জন।

দক্ষিণের ১৮ ওয়ার্ডে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৪১৬ ও নারী ২ লাখ ৩২ হাজার ৯৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বহিরাগতদের ঢাকা উত্তর ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯