ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে আগুনে হতাহতদের জন্য দোয়ায় রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার বাদ জুমা বঙ্গভবন জামে মসজিদে রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে হতাহতদের জন্য আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।

নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থ্যতা কামনা করে আয়োজিত এ মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্কারী মো. ইনামুল হক।

এ সময় দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

রাষ্ট্রপতির পুত্র রেজোয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রেস সচিব মো. জয়নাল আবেদিনসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চকবাজারে আগুনে হতাহতদের জন্য দোয়ায় রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯