ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

এবার চীন সফরে সৌদি প্রিন্স সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তান ও ভারত সফরের পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন চীন গেছেন। দু’দিনের সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রিন্স সালমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সালমানের সঙ্গে আলোচনার বিষয়বস্তুতে বেইজিংয়ের সঙ্গে কাঙ্ক্ষিত বন্ধন তৈরি ও বিশ্বব্যাপী বাণিজ্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারটি থাকবে। কারণ দু’দেশই তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধন শক্তিশালী করতে চায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌদি শক্তি ও শিল্পমন্ত্রী খালিদ বিন আব্দুল আজিজ আল-ফালিহ বলেছেন, সৌদি আরবের প্রচুর মূলধন রয়েছে। যেগুলো বিনিয়োগের জন্য লাভজনক জায়গা খুঁজে বের করতে হবে।

এসময় তিনি বলেন, বিনিয়োগের জন্য চীন উপযুক্ত জায়গা। কারণ এখানে বৃহৎ মার্কেট এবং উন্নয়নশীল পরিবেশ রয়েছে। এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান সফরকালে দেশটির সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহীর প্রথম উত্তরাধিকারী।

এরপর বুধবার (২০ ফেব্রুয়ারি) ভারত সফরে গিয়েছিলেন মোহাম্মাদ বিন সালমান।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় বাদশাহীর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে। এরপর থেকে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে। তবে এতে বিন সালমানের জড়িত থাকার ব্যাপারটি প্রত্যাখ্যান করে আসছে সৌদি।

এদিকে, হত্যাকাণ্ডের পরও অন্যান্য দেশের সঙ্গে সৌদি আরবের মিত্রতা প্রমাণ করেছে ‘দক্ষিণ এশিয়া সফর’ পরিকল্পনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

এবার চীন সফরে সৌদি প্রিন্স সালমান

আপডেট টাইম : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯