ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারের ঘটনায় যা বললেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকার যথাযথ ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “যারা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের বিষয়ে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এসব মানবিক দিক সরকার সবসময় দেখে আসছে এখনও দেখবে। সরকার যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সব নেবে।”

লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের প্লাস্টিক ও পারফিউমের গুদামে বুধবার রাত ১০টায় আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের পাঁচটি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ পর্যন্ত ৭০ জনের মৃতদে উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চকবাজারের ঘটনায় যা বললেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯