ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে আছেন সৌদি যুবরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় সেনাদের হত্যার জের ধরে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান বুধবার সন্ত্রাসবাদের বিপক্ষে লড়তে ভারতের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও সহযোগিতার কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে রেখে ভারত সফররত সৌদি যুবরাজ সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগে বিষয়টি তিনি ভাগাভাগি করেছেন।

তবে সদ্য পাকিস্তান সফর শেষ করে নিজ দেশে ফিরে আবার ভারত সফরকালে পাকিস্তানের কোনো প্রসঙ্গ উল্লেখ না করে তিনি বলেন, ভারতে তার এ সফর দুদেশের মধ্যকার পুরনো বন্ধুত্বের সম্পর্ককে সমৃদ্ধ করবে।

আত্মঘাতী হামলার ঘটনায় পাকিস্তানকে শাস্তি দেয়ার ব্যাপারে সমর্থকদের কাছ থেকে ব্যাপক চাপে রয়েছেন মোদি। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

এদিকে দেশব্যাপী পাকিস্তান বিদ্বেষের মধ্যে গণমাধ্যমের সাথে আলাপকালে মোদি ভারতীয় সেনা হত্যার জন্য দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে জানালেও তার বিস্তারিত ব্যাখ্যা দেননি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, সন্ত্রাসবাদ ও সাইবারক্রাইম মোকাবিলায় ভারত ও সৌদি আরব মতামত ভাগাভাগি করেছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কঠিন পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে আছেন সৌদি যুবরাজ

আপডেট টাইম : ১২:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯