ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লেগে অর্ধশতাধিক মানুষ নিহত হন। প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রেস সচিব বলেন, আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১২:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯