ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহীদ বেদিতে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ইউনেস্কো ২০১৯ সালকে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ইনডিজিনাস ল্যাঙ্গুয়েজেস’ হিসেবে ঘোষণা করেছে। এছাড়া এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘ইনডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ম্যাটার ফর ডেভলপমেন্ট, পিস বিল্ডিং অ্যান্ড রিকনসিলিয়েশন’, যা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও কৃষ্টি সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯