ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে।

আগামী ৩১ মার্চ বুধবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এখানকার সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।’

এ সময় সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার), বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোট ৩১ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ

আপডেট টাইম : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯