ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ‘ষোলোআনা ফাউন্ডেশন’র বিনামূল্যে ঔষুধ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ গতকাল (মঙ্গলবার) প্রায় এক হাজার মানুষের মাঝে ঔষধ বিতরণ করেছে দেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ষোলোআনা ফাউন্ডেশন।’ মানবতার জন্য পথচলা শ্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি জামিয়া হুছাইনিয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে লাখো লা‌খো মানুষের সমাবেত বার্ষিক ইসলাহী ও তালিমী জলসায় “স্বাস্থ্যকথা প্রকল্পে’র” আওতায় প্রায় এক হাজার ব্যাক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ‘ষোলোআনা ফাউন্ডেশন’র কিশোরগঞ্জ জেলা শাখা।

১৭ ও ১৮ ফেব্রুয়ারী ২ দিন ব্যাপী আগত মুস‌ল্লি‌দের থে‌কে অসুস্থ্য হওয়া প্রায় এক হাজার মানু‌ষের মা‌ঝে চিকিৎসাসেবা প্রদান করা হ‌য়ে‌ছে। এ আয়োজনের মধ্য দিয়ে অসুস্থ্য হওয়া মুস‌ল্লি ও সাধারণ মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে উপকৃত হয়েছেন আ‌য়োজকরা । “এরকম সেবা আমাদের জন্য অনন্য পাওয়া বলে জানিয়েছেন, ‘হুছাইনিয়া স্বেচ্ছাসেবী সংঘ’ এর কেন্দ্রীয় কমিটি। ‘ষোলোআনা ফাউ‌ন্ডেশন’ লাখো মানুষের মাঝে ১৬ আনা পরিপূর্ণ সেবা দিতে পেরেছে বলে জানান, জামিয়া হুছাইনিয়ার মুহতামিম আলহাজ্ব মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হুছাইনী। সাধারণ মানুষের সেবায় কাজ করতে পেরে আমরাও গ‌র্বিত বলে জানান, সেবাদানকারী ‘ষোলোআনা ফাউ‌ন্ডেশ‌ন’র সদস্য স্বেচ্ছাসেবকরা। কিশোরগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম সহ মানুষের সেবায় অসংখ্য প্রকল্প নিয়ে কাজ করবে বলে জানান, ‘ষোলোআনা ফাউ‌ন্ডেশ‌ন’র আজীবন সদস্য ই.এ. মো. রাজন মিয়া।

২ দিন ব্যাপী অনুষ্ঠানে দিনরাত সেবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, ‘ষোলোআনা ফাউন্ডেশন’ কিশোরগঞ্জ শাখার সদস্য, এস.এম. মিজানুর রহমান মামুন, মো. সাইদুর রহমান, সোলেমান কাদির মাসুদ, হুমায়ুন কবীর, এহসানুল হক অমি, মো. মোখলেছুর রহমান বিপ্লব, মীর আব্দুল আজিজ, মো. স্বপন হোসেন, হামিদুর রহমান দুর্জয়, রাকিবুল হাসান সহ অর্ধশতাধীক কর্মী সদস্য।

অনুষ্ঠান প‌রিচালনায় ঔষধ দিয়ে সহ‌যোগীতায় ছি‌লেন অর্গা‌নিক হেলথ্ কেয়ার ও সা‌র্বিক সহ‌যোগীতা ক‌রে‌ছেন এনাম গ্রুপ ও ফাউ‌ন্ডেশ‌নের অন্যান্য ডে‌ানার সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ‘ষোলোআনা ফাউন্ডেশন’র বিনামূল্যে ঔষুধ বিতরণ

আপডেট টাইম : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯