ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী এমপিরা শপথ নিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে তাদের শপথ পাঠ করানো হয়। সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রথমে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেন। এরপর জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। পরে ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র পার্টির একজন আলাদা আলাদা ভাবে শপথ নেন।

শপথ শেষে নতুন সংসদ সদস্যরা সচিবের কার্যালয়ের স্বাক্ষর খাতায় সই করেন এবং একসঙ্গে তাদের ছবি তোলা হবে। এ ছাড়া নারী এমপিদের আইডি কার্ড দেয়ার জন্য পৃথক পৃথকভাবে তাদের ছবি তোলা হয়। ছবি তোলার ফাঁকে ফাঁকে সংসদের তৃতীয়তলায় ভিআইপি ক্যাফেটেরিয়ায় তাদের চা-নাস্তা খাওয়ানো হয়।

এর আগে রোববার নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্ম-সচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির এমপিরা এখনও শপথ না নেয়ায় তাদের নির্ধারিত একটি আসন এখনও শূন্য।

গত ৩ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযাযী ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন ৪৯টি সংরক্ষিত নারী আসেনের বিপরীতে ৪৯ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারী এমপিরা শপথ নিলেন

আপডেট টাইম : ১১:৫১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯