ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এএসপি মিজান হত্যা মামলায় প্রতিবেদন ২৪ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী  ২৪ মার্চ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) ইন্সপেক্টর সিরাজুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়া প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

প্রসঙ্গত, গত বছরের ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) তদন্ত করছে। এ মামলায় শাহ আলম নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এএসপি মিজান হত্যা মামলায় প্রতিবেদন ২৪ মার্চ

আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯