ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারের সঙ্গে কোরিয়ান সংসদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কোরিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারম্যান মি. মিন খিয়াংউক এমপির নেতৃত্বে কোরিয়ান সংসদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সংসদে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে সংসদীয় কার্যক্রম, বিনিয়োগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কোরিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা হয়।

স্পিকার বলেন, বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে কোরিয়া অন্যতম। কোরিয়াতে বাংলাদেশি প্রবাসীরা মর্যাদা ও সুনামের সাথে কাজ করছে, যা আমাদের অর্থনীতির চাকাকে গতিশীল করতে ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ গ্রুপের সফরের মাধ্যমে সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় দু’দেশের সংসদীয় কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে বাংলাদেশ কোরিয়া বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিন খিয়াংউক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং টানা তৃতীয়বার সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশের উন্নয়নে কোরিয়ার অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে স্পিকারকে অবহিত করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। সরকার দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি এসব বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে কোরিয়ান ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

কোরিয়ান প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্পিকারের সঙ্গে কোরিয়ান সংসদ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯