ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী এমপিদের শপথ বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপির শপথ অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে এমপি হিসেবে তারা শপথ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদের একটি সাংবাফিককে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, নারী এমপিদের শপথের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ। সদ্য নির্বাচিত এমপিদের কাছে চিঠিও দেওয়া হচ্ছে। গত রোববার নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির এমপিরা এখনো শপথ না নেওয়ায় তাদের নির্ধারিতে একটি আসন এখন শূন্য রয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযাযী ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন ৪৯টি সংরক্ষিত নারী আসেনের বিপরীতে ৪৯ জন প্রার্থী মনোননয়নপত্র দাখিল করেন ।পরে ১২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হলেও এদিন কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী এমপিদের শপথ বুধবার

আপডেট টাইম : ১২:৩১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯