ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাবেন সৌদি যুবরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪২ সদস্য নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এই উত্তেজনা নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এশিয়া ভ্রমণে বর্তমানে পাকিস্তানে থাকা মোহাম্মদ বিন সালমানের ভারতে যাওয়ারও কথা রয়েছে। পুলওয়ামায় ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইস-ই-মোহাম্মদ। ভারতের অভিযোগ, পাকিস্তান এ হামলায় জড়িত। তবে পাকিস্তান এ হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছে।

ভারত পাকিস্তান দুই দেশই পূর্ণ কাশ্মীরের দাবিদার। তারা দুই দেশই কাশ্মীরের অংশবিশেষ দখলে রেখেছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে প্রায়ই যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

এ ব্যাপারে সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর বলেন, ‘সৌদি আরবের উদ্দেশ্য হলো দুটি দেশের মধ্যে, দুটি প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নিরসন করা এবং তাদের মধ্যে যেসব ব্যবধান রয়েছে তা শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করা যায় কি না, তা খুঁজে বের করা।’

তথ্য : বিবিসি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাবেন সৌদি যুবরাজ

আপডেট টাইম : ১২:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯