ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ হবে ৮০ শতাংশ পদোন্নতিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৫৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকেই প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। এ ক্ষেত্রে ৮০ শতাংশ পদোন্নতি পাবেন। বাকি ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেয়া হবে। এ বিষয় নিয়ে মন্ত্রণালয় কাজ করছে।

আজ রোববার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে মন দেয়নি। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের গ্রেডের পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এ সময় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রণয়নের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষকরা হচ্ছেন ফাউন্ডার টিচার।’ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষকদেরও কাজে ডিজিটাল হওয়ার আহ্বান জানান।

জাকির হোসেন বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করেছেন। প্রাথমিক বিদ্যালয় ভৌত অবকাঠামো নির্মাণ, আইসিটি ক্লাস রুম, প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষক নিয়োগ, দপ্তরী কাম প্রহরী নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন সাধন করছে সরকার। আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের কোন দাবি বতর্মান সরকার অপূর্ণ রাখবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষক যেমন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল প্রধানমন্ত্রীও শিক্ষকদের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। শিক্ষকদের সকল দাবি-দাওয়া নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। শিগগিরই এসব দাবি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।’

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ হবে ৮০ শতাংশ পদোন্নতিতে

আপডেট টাইম : ১১:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯