ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি আল মাহমুদ আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদ গুরুতর অসুস্থ। তাকে শনিবার রাতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।

আল মাহমুদের পারিবারিক বন্ধু কবি আবিদ আজম শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবি আল মাহমুদ আইসিইউতে

আপডেট টাইম : ০১:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯