ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিগত কয়েক বছরে অনন্য উচ্চতায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিগত কয়েক বছরে অনন্য উচ্চমাত্রায় পৌঁছেছে। নতুন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে সেই সম্পর্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ভারত সফরকালে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক সময়ে দু’দেশের সম্পর্কের উন্নয়নের বর্ণনাও দেন পররাষ্ট্রমন্ত্রী।

নয়া দিল্লীতে এই সাক্ষাতের সময় তাদের মধ্যে দুই দেশের বিভিন্ন চুক্তি, অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়। ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নতির প্রশংসা করেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানান মোদী। একইসঙ্গে নিজের প্রথম সফর ভারতে করায় তার প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী।

ড. মোমেন আগামীকাল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের যৌথ কমিশনের সভায় নেতৃত্ব দেবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিগত কয়েক বছরে অনন্য উচ্চতায়

আপডেট টাইম : ০৩:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯