ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ জনগণের ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারক বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি হলেন—বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামান। গত অক্টোবরে এ তিন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, আদালত বিচারপ্রার্থীদের ভরসার শেষস্থল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে আদালতের অনেক দায়িত্ব রয়েছে।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা করেন, তারা জনগণের বিচারপ্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

বৈঠককালে বিচারকরা বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সেখানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৫:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯