ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৪২২ বার

আগামী ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বেপারী বাড়ির ঘাট এলাকায় ব্রিজ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার পাশাপাশি ২০৪১ সালের বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

এর আগে সকালে ঈশান গোপালপুর ইউনিয়নের তালতলা এলাকায় এলজিইডি’র গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন সড়ক, সেতু ও ইউপি ভবন নির্মাণ।

ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খলিল ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, আব্দুর রাজ্জাক মোল্লা, সামচুল আলম চৌধুরী, খন্দকার নাজমুল ইসলাম লেভী ও সাজ্জাদ হোসেন বরকত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫