ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিসিন ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মেডিসিন ক্লাব গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার ধামরাই উপজেলার বারোবাড়িয়া গণস্বাস্থ্য কেন্দ্রে ১০০টি চরম দারিদ্রের শিকার মানুষকে শীতবস্ত্র দেয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. আওয়াল হোসেন রাতুল, মেডিসিন ক্লাব গসভিমেক ইউনিটের উপদেষ্টা ডা. সাদ্দাম হোসেন, ২০১৮-১৯ সেশনের কার্যকরী কমিটির মেরাজ আহমেদ শিথিল, আব্দুল্লাহ বিন হাফিয সাজু, তনয় খান ও মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাহফুজ অন্তর প্রমুখ।

মেডিসিন ক্লাব গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি আসিফ ফয়সাল শোভন জানান, তারা এমন দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটাতে পেরে অত্যন্ত আনন্দিত। সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম বলেন, মেডিসিন ক্লাব সব সময় ভালো কাজ করার চেষ্টা করে থাকে এবং এর ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি সারাদেশে ২৫ টি ইউনিট এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেডিসিন ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯