ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিতে অনড় সুলতান-মোকাব্বির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
  • ৪৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই সদস্য শপথ গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তবে ড. কামালের বক্তব্যের উল্টোসুরে কথা বললেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। তারা এখনো শপথের বিষয়ে অনড় রয়েছেন। একাদশ নির্বাচনে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসন থেকে ভোট করে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সুলতান মনসুর সাংবাদিককে বলেন, সময়ই কথা বলে। সময় হলেই দেখতে পাবেন।

অপরদিকে ঐক্যফ্রন্টের নির্বাচিত আরেক সদস্য হলেন মোকাব্বির খান। তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। মোকাব্বির খান ফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। শপথ গ্রহণের বিষয়ে বাংলাদেশ জার্নালকে মোকাব্বির খান বলেন, শপথের বিষয়ে আমাদের এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সংসদে যাওয়া ও না যাওয়ার ব্যাপারে আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

আপনি বলেছিলেন যে, শপথ গ্রহণের বিষয়ে ইতিবাচক-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তো ইতিবাচক আছি। ব্যক্তিগতভাবে ইতিবাচক। কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত তো এখনও হয় নাই।

দলীয় সিদ্ধান্ত না হলে আপনি কি করবেন?-জানতে চাইলে মোকাব্বির বলেন, এক্ষেত্রে সংসদে যাবো না। তবে শেষ কথা হলো, আমি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য। সুতরাং যেখানে সিদ্ধান্ত হবে সেখানে তো আমার নিজেরও একটি ভূমিকা থাকবে!

যদিও বৃহস্পতিবার বিকেল রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, এটা তো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, তারা শপথ গ্রহণ করবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শপথ নিতে অনড় সুলতান-মোকাব্বির

আপডেট টাইম : ১০:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯