ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে : মির্জা আজম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৩৫৩ বার

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যে সরকার শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিক্ষা প্রসারে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, যাতে করে মেধাবী শিক্ষার্থীরাই আগামীদিনে রাষ্ট্রের উন্নয়নে সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে। শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের নবনির্মিত একাডেমিক-কাম এগজামিনেশন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, জামালপুর আশেক মাহমুদ কলেজ নিয়ে বড় ধরনের পরিকল্পনা রয়েছে। কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে খুব দ্রুত ১০০ শয্যাবিশিষ্ট একটি হোস্টেল নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি বলেন, জামালপুরে ৫০০ একর জমির ওপর ইকোনোমিক জোন স্থাপন করা হবে, যাতে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। শহরের যানজট নিরসনে ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে আলাদা বাইপাস সড়ক নির্মাণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী। বক্তব্য রাখেন সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ইঞ্জিনিয়ার মো. আলী ইমাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, উপাধ্যক্ষ হারুণ অর রশিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে : মির্জা আজম

আপডেট টাইম : ১০:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫