ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের ভৈরবে সারাদেশের পুলিশ সেবা সাপ্তাহ পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে সারাদেশের ন্যায় ভৈরব থানার আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এবং পুলিশকে সহায়তা করুন পুলিশের সেবা গ্রহণ করুন এ স্লোগান নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পুলিশ সেবা সাপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় ভৈরব থানার আয়োজনে থানা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে দুর্জয় মোড় হয়ে ভৈরব থানায় ফিরে আসে।পরে সার্ভিস ডেলিভারি সেন্টারে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন মহাপত্র, উপজেলা ভূমি কমিশনার মো. আনিসজ্জান, ভৈরব থানার ওসি তদন্ত মো. বাহালুল খান বাহার, ভৈরব শহর ফাঁড়ির চার্জ মো. মনিউজ্জান প্রমূখ।

সভায় ওসি মোখলেছু রহমান বলেন জনগণকে সেবা দেয়াই পুলিশের কাজ। পুলিশ জনগনের বন্ধু হয়ে কাজ করে থাকে। ফলে পুলিশকে সকলের সহযোগিতা করতে হবে। তাহলেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকবে।

মাদক নির্মূলে পুলিশ আরো কঠোর ভাবে কাজ করে যাবে। এই সময় আরো উপস্থিত ছিলেন ভৈরব থানার সকল অফিসার, স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। র‌্যালি শেষে উপস্থিত জনতার মাঝে রিফলেট বিতারণ করেন। পুলিশ সেবা সাপ্তাহ আগামী ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে সারাদেশের পুলিশ সেবা সাপ্তাহ পালিত

আপডেট টাইম : ০৪:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯