ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে উদযাপন করা হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। কিশোরগঞ্জে আজ রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ১৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অস্থায়ী মঞ্চে পুলিশ সেবা সপ্তাহ পালনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

পুলিশ সুপার বলেন, ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে একযোগে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সেবার জন্য মানুষকে উদ্ধুদ্ধকরণের জন্য এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

পরে পুলিশ সুপার পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করার পর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন

আপডেট টাইম : ০৪:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯