ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন ৪ নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী মেজর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনী সদরদপ্তরে বাহিনীটির প্রধান জেনারেল আজিজ আহমেদ পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া চার নারী লেফটেন্যান্ট কর্নেল হলেন-সানজিদা হোসেন (আর্টিলারি), সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরিন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সে নিয়মিতভাবে নারীদের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

৪৭তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে শুরু হওয়া এসব নারী কর্মকর্তারা ইতোমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী কর্মকর্তাকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন ৪ নারী

আপডেট টাইম : ০৫:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯