ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে হবে: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে এবং বিজ্ঞান মনষ্ক সমাজ গঠন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নবম কেমিস্ট্রি অলিম্পিয়াডের ঢাকা ডিভিশনের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি এর আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক প্রতিবন্ধকতা থাকায় বিজ্ঞান শিক্ষায় নারীদের অংশগ্রহণ কমে যাচ্ছে। বিজ্ঞান শিক্ষায় দেশ এগিয়ে গেলেও এখনও এদেশে বিজ্ঞান গবেষণাগারের অভাব রয়েছে। সামাজিক কিছু প্রতিবন্ধকতা থাকায় নারীরা বিজ্ঞান শিক্ষায় কম অংশ নিচ্ছে।

তিনি বলেন, যে দেশের শিক্ষাব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়ডে অংশ নিয়ে দেশকে তুলে ধরছে বিশ্ব দরবারে। বর্তমানে সারাদেশের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়ডে অংশ নিচ্ছে।’

কেমিক্যাল সোসাইটির সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নবম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওয়াহাব খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৪:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯