ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নতুন রাজা পেলো মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাহাং রাজ্যের সুলতান আব্দুল্লাহকে নতুন রাজা নির্বাচন করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার ৯টি রাজ্যের সুলতানরা ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য আব্দুল্লাহকে নতুন রাজা নির্বাচন করলেন। সিংহাসনে আরোহনের দুই বছরের মাথায় সম্প্রতি পদত্যাগ করেন সুলমান পঞ্চম মোহাম্মদ। মেয়াদ শেষ হওয়ার আগে কোনো রাজার সিংহাসন ত্যাগ মালয়েশিয়ার ইতিহাসে এটাই প্রথম ছিল।

মালয়েশিয়ায় সাংবিধানিকভাবে রাজশাসন বিদ্যমান। তবে দৈনন্দিন নির্বাহী কাজ ও সরকার ব্যবস্থায় সাধারণত রাজা হস্তক্ষেপ করেন না। মালয়েশিয়ার ১৩টি রাজ্যের মধ্যে কুয়ালালামপুর, পুত্রাজায়া, লাবুয়ান-এ তিনটি ফেডারেল টেরিটোরি ছাড়া ৯টি রাজ্যে নয়জন সুলতান রয়েছেন। এই সুলতানদের ভোটের মাধ্যমে পর্যায়ক্রমে তাদের মধ্যে থেকে পাঁচ বছরের জন্য একজনকে রাজা নির্বাচিত করা করা হয়। এই রাজাকে ‘ইয়াং ডি পেতুরান আগং’ নামে আখ্যায়িত করা হয়। ১৯৫৭ সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ফেডারেশন অব মালায়া স্বাধীনতা ঘোষণা করার পর ইয়াং দি-পারতুয়ান আগংয়ের ভূমিকা শুরু হয়।

বিদায়ী রাজা ৪৭ বছরের সুলতান মোহাম্মদ ২০১৬ সালে মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ রাজা নির্বাচিত হয়েছিলেন। গত বছরের নভেম্বরে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি নিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে  মস্কোতে এক রুশ সুন্দরী মডেলের সঙ্গে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নতুন রাজা পেলো মালয়েশিয়া

আপডেট টাইম : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯