ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন, গেজেটও হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট টাইম : ০৪:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯