ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজে নামবেন না: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস ও ত্রুটিমুক্ত রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সকালে চট্টগ্রামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি আমাদের সবার জন্যই পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সেই পরীক্ষা যেন হয় সম্পূর্ণভাবে প্রশ্নফাঁসমুক্ত ও নকলমুক্ত।’

শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজে নামবেন না। অনৈতিকতার পথে হেঁটে কোনো ভালো ফল পাওয়া যায় না। আমরা চেষ্টা করব কোনো দুর্বৃত্ত যেন পরীক্ষাকে ঘিরে কোনো অপকর্ম করতে না পারে।

দীপু মনি আরও বলেন, প্রশ্ন পাওয়ার চেষ্টা না থাকলে যারা অপকর্ম করবে তাঁরাও আগ্রহী হবে না। শিক্ষাব্যবস্থার কিছু ত্রুটিবিচ্যুতি দূর করতে হবে। শুধু সরকার নয়, প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবার এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

দীপু মনি বলেন, ‘পরীক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করবে, সুন্দরভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। আমরা শিক্ষার্থীদের কাছে এটাই চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনও ভালো ফলাফল পাওয়া যায় না।’

এই পুরো শিক্ষাব্যবস্থা থেকেই এই যে কিছু ত্রুটি-বিচ্যুতি আছে সেগুলোকে দূর করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র সরকার নয় প্রতিটি অভিভাবক, প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি শিক্ষাককে কাজ করতে হবে।’

এবার প্রশ্নফাঁস রোধে সরকার কঠোর অবস্থা নিয়েছে বলেও দাবি করেন দীপু মনি। তিনি বলেন, ‘যারা অপকর্মে জড়িত থাকবে তারা শাস্তি পাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও জাতির জনক সম্পর্কে জানতে হবে। আমাদের সময়ে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দেওয়া হয়নি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম।

শীতকালীন এই প্রতিযোগিতার ৪৮ তম আসরে ৩৫টি ইভেন্টে অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইভেন্টে মোট ৮০৮ জন ছাত্রছাত্রী অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজে নামবেন না: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯