ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার গেছেন বিজিবির ১০ জন কর্মকর্তা বৈঠকে যোগ দেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের মংডু শহরে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এ বৈঠক হয়।

বিজিবির পক্ষে কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে ১০ জন কর্মকর্তা বৈঠকে যোগ দেন। দুপুর ২টা পর্যন্ত চলা বৈঠকে দুই দেশের সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান।

বিজিবি প্রতিনিধি টিমের অন্য সদস্যরা হচ্ছেন কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এসএম আয়েজিদ খান, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খান, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল আসাদুজ্জামান, রামু ৩০ ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল জাহিদুর রহমান, আলীকদম ৫৭ ব্যাটলিয়ন কমান্ডার খন্দকার মিজানুর রহমান, কক্সবাজার রিজিয়ন পরিচালক (অপারেশন) লে.কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, মেজর তারেক মাহমুদ সরকার, মেজর মোহাম্মদ বিন সাহিরুল ইবনে রিয়াজ ও মেজর জিএম সিরাজুল ইসলাম।

সোমবার সকাল ১০ টার দিকে টেকনাফ সীমান্তের নাফনদীতে অবস্থিত বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে বাংলাদেশ প্রতিনিধি টিম মিয়ানমারের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার গেছেন বিজিবির ১০ জন কর্মকর্তা বৈঠকে যোগ দেন

আপডেট টাইম : ০৩:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯