হাওর বার্তা ডেস্কঃ জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি।
এ সময় জন সাধারণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীতে জনবল বাড়ানোর অনুমোদন প্রার্থণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উল্লেখ্য, নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কাজের তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
সেখানে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।
এর আগে সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
Reporter Name 





















