ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের বিমান ভাড়া কমল ১০ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ বৃহস্পতিবার বিকেলে হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান।

মো. মাহবুব আলী বলেন, এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি হজযাত্রীকে বিমান ভাড়া দিতে হবে ১ লাখ ২৮ হাজার টাকা। যা গত বছরের তুলনায় কমেছে ১০ হাজার ১৯১ টাকা। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা। সব হজযাত্রী যাতে সুন্দরভাবে হজ করতে পারেন, সেজন্য বিমানের যা দায়িত্ব তা পালন করা হবে।

প্র‌তিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সবার বক্তব্য শুনেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মানুষের ভোগান্তি কমাতে পারি।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, বিমান ভাড়া কমালে হজযাত্রীরা স্ব‌স্তি পাবেন। প্রধানমন্ত্রীও চান ‌সেটা। হজযাত্রীরা যাতে ভালোভাবে হজ পালন করতে পারেন, সে চেষ্টা করতে হবে। সারা দেশের হজযাত্রীরা যাতে সুন্দরভাবে হজ পালন করতে পারেন, সে পদক্ষেপ নেব। এর মাধ্যমে শেখ হাসিনার সরকারের সম্মানকে ধরে রাখতে হবে।

বিমানের টিকেটের দাম কমানোর প্রসঙ্গ তুলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি জানি, বিমান প্রতিমন্ত্রী অনেক বেশি দয়ালু এবং ভদ্র মানুষ। তিনি আমাদের দাবি রেখেছেন, তাকে এজন্য অনেক ধন্যবাদ।

তিনি বলেন, আল্লাহর মেহমানদের চোখে যেন পানি না ঝড়ে। যারা তাদের চোখে পানি ঝড়াবে তাদের চোখে আমরা রক্ত ঝড়িয়ে ছাড়ব। এটা আমার পরিষ্কার কথা। এক্ষেত্রে আশা করি, হজ সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকেন।

প্র‌তিমন্ত্রী ব‌লেন, আমরা আল্লাহর মেহমানদের খেদমত করার সুযোগ নিতে চাই। এটা আমাদের দায়িত্ব।

বৈঠকে দুই মন্ত্রণালয়ের সচিব, হাবের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের বিমান ভাড়া কমল ১০ হাজার টাকা

আপডেট টাইম : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯