ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শুরু ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতিকল্পে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে শৃঙ্খলা কার্যক্রম সফল করার জন্য নগরবাসীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্রাফিক শৃঙ্খলার উন্নয়নে ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত যেসব কার্যক্রম পরিচালিত হবে, সেগুলো হচ্ছে—ট্রাফিক সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন।

রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্ল গাইডস, বিএনসিসি সদস্যদের ট্রাফিক কার্যক্রমে সম্পৃক্ত করা, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট জেব্রা ক্রসিং, রোড মার্কিংগুলো দৃশ্যমান ও স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা।

মূল সড়কের পাশে অবস্থিত স্কুল কলেজের ক্লাস শুরু এবং ছুটির সময়ে ওই এলাকায় ট্রাফিক পুলিশ ও স্কুল কলেজের ভলান্টিয়ার মোতায়েন করা এবং এসব অঞ্চলে যথাযথ ট্রাফিক সাইন স্থাপন করা, হাইড্রলিক হর্ন, দ্রুতগতির যানবাহন, বেপরোয়াগতি, হুটার, বিকন লাইট, উল্টো পথে চলাচল এবং মোটর সাইকেলের আরোহীদের হেলমেট পরিধানসহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত বিশেষ ট্রাফিক অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখা।

ঢাকা মহানগরী এলাকার গুরুত্বপূর্ণ ২৯টি পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা, ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ৩০টি ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধকরণে পুলিশ সদস্য মোতায়েন কার্যক্রম অব্যাহত রাখা।

গাড়ি চালানোর সময় স্টপেজ ছাড়া সব সময় গাড়ির দরজা বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ, জেব্রা ক্রসিং-এর আগে স্টপ লাইনে গাড়ি থামানো এবং স্টপেজ ছাড়া যত্রতত্র গাড়ি থামানো বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং বাম লেন ঘেঁষে নির্ধারিত স্টপেজে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা নিশ্চিত করা।

ভিডিও মামলার সংখ্যা বৃদ্ধি করা, ইতোপূর্বে মডেল করিডোর হিসেবে ঘোষিত বিমানবন্দর হতে শহীদ জাহাঙ্গীর গেট, ফার্মগেট, সোনারগাঁও, শাহবাগ, মৎস্য ভবন, কদম ফোয়ারা, পুরাতন হাইকোর্ট হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত ভিআইপি সড়কের ইন্টারসেকশন গুলোতে রিমোর্ট কন্ট্রোল সরবরাহ নিশ্চিত করে অটোমেটিক ও রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে সিগন্যাল পরিচালনা করা, ফার্মগেট হতে সাতরাস্তা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রাখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শুরু ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম

আপডেট টাইম : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯