ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ অনুরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সোমবার নিজের ভেরিফায়েড পেজে এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রিয় সিলেটবাসী আসসালামুওয়ালাইকুম আগামীকাল দুপুর ১:৩০ ঘটিকার সময় আমি আমার প্রিয় মাতৃভূমি সিলেটে আসছি।

আপনাদের দেয়া পবিত্র আমানত ভোটের মাধ্যমে জয়লাভ এবং যথাক্রমে এমপি ও মন্ত্রিসভায় যোগদানের পর এটাই আমার প্রথম সিলেট সফর। প্রিয় সিলেটবাসী, আমি জানি- আপনারা আজ অত্যন্ত আনন্দিত। আমি এটাও জানি যে আপনারা অনেকে উল্লসিত হবেন আমাকে আপনাদের মাঝে পেয়ে।

আপনাদের কাছে আমার আকুল আবেদন- আপনারা এমন কোনো কার্যক্রম পরিচালনা করবেন না, যাতে নগরবাসী দুর্ভোগের শিকার হন এবং আমি আরও বলতে চাই- আপনারা কোনোভাবেই যেন সড়ক আইন ভঙ্গ না করেন। যেমন- হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অতিরিক্ত যাত্রী নিয়ে মোটরসাইকেলযোগে এয়ারপোর্টে আসা।

এ ছাড়া আমার অনুরোধ- আপনারা যেন এয়ারপোর্টের কোনোরূপ শৃঙ্খলা ভঙ্গ না করেন, যাতে অন্য কোনো যাত্রী কষ্ট পায় কিংবা প্রচলিত আইন ভঙ্গ করেন।

আমার আরও একটি বিশেষ অনুরোধ- আমার সাথে সাক্ষাৎ করার সময় কোনোরূপ ফুল বা উপহারসামগ্রী না নিয়ে আসার জন্য। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার কাছে সব থেকে বড় পাওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ অনুরোধ

আপডেট টাইম : ১২:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯