ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের আসনে তফসিলসহ ৪ বিষয় নিয়ে বসছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণের বিষয়ে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার বিকেল তিনটায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অবশ্য বৃহস্পতিবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ-১ আসনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুজনিত কারনে উনার আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন আমাদের কাছে পাঠালে আমরা ৯০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবো।

ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার। এটি কমিশনের ৪২তম সভা। এ সভায় চারটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেগুলো হচ্ছে-সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় ঐক্যফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের স্মারকলিপি এবং বিবিধ বিষয়ে আলোচনা।

ইসি কর্মকর্তারা জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর নবনির্বাচিত সংসদ সদস্যরা গত ৩ জানুয়ারি শপথ নেন। এখন জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনে ভোটার হলেন সংসদ সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, সংরক্ষিত নারী আসনের তফসিল আজ সোমবার ঘোষণা করা হতে পারে। তবে রোববার দুপুর পর্যন্ত নতুন ভোটার তালিকা জাতীয় সংসদ সচিবালয় থেকে ইসিতে এসে পৌছেনি।

এরই মধ্যে এ সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে ইসি সচিব জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে এবার বাংলাদেশ আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল সিলে ২টি আসন পাবে।

আরো জানা গেছে, পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল সোমবার নির্ধারণ করার সম্ভাবনা নেই। তবে কতটি ধাপে কবে থেকে এ নির্বাচন আয়োজন করা হবে এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে সভায় আলোচনা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের আসনে তফসিলসহ ৪ বিষয় নিয়ে বসছে ইসি

আপডেট টাইম : ১১:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯